Posts

২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে আরও ৩৫ হাজার শেখ রাসেল ল্যাব স্থাপন : আইসিটি প্রতিমন্ত্রী

Image
  তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আগামী ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে দেশে আরও ৩৫ হাজার আধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে কিশোরীরা  প্রত্যক্ষ-পরোক্ষভাবে আইসিটি শিক্ষায় নিজেদের দক্ষ করে তুলতে উৎসাহিত হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ইন্টারন্যাশনাল আইসিটি গার্লস ডে উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল আইসিটি গার্লস ডে কার্যকর ও সার্থক করে তুলতে সরকার, ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিক দায়িত্ব পালনের ওপর জোর দেন। তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আইটি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের মেন্টরিং, কোচিং ও মনিটরিংয়ের জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, কিশোরীদের ভবিষ্যৎ কর্মসং...